পশ্চিম মেদিনীপুরের ডুকিতে দুর্গা পূজার উদ্বোধন
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ডুকি অগ্রদূত স্পোটিং ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের নবনির্বাচিত ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ সহ একাধিক বিশিষ্ট জনেরা।
জানা গিয়েছে এই বছর ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল এই দুর্গাপুজো।তবে বর্তমান করোনা মহামারীর কারণে এবং সরকারি গাইডলাইন অনুযায়ী পুজো কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
জানা গিয়েছে প্রত্যেক বছর বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করত এই পুজো কমিটি। তবে এই বছর করোনা মহামারি ভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত অনুষ্ঠানসূচি। তবে এই বিষয়ে এলাকাবাসী নিরাশ হলেও সরকারি বিধি মেনেই পুজো উপভোগ করা হবে এমনটাই জানা যায় এলাকাবাসী তরফ থেকে। পুজোর
উদ্বোধন করে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বলেন প্রশাসনের নির্দেশ মেনে চলবেন ।সামাজিক দূরত্ব বজায় রাখবেন। প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার না করলে কাউকে পুজো মণ্ডপের সামনে আসতে দেবেন না। তিনি পুজো কমিটির সকল সদস্যকে সরকারি বিধি নিষেধ মেনে চলার নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Post a Comment